বিশ্ব যখন দশেরায় মেতেছে তখন চলছে ঠাকুর বরণ, সিঁদুর খেলা আর বিজয়ার মিষ্টি মুখ। এই কয়দিন উত্সবে মেতে ছিল বলিউডও। টুইটারে সবাইকে দশেরার শুভেচ্ছা জানালেন বিগ বি।
টুইটারে ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘দশেরার শুভ দিনে সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা। সবার জীবনে ভালো হোক।’
এর আগে দেশপ্রিয় পার্কে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার ছবি টুইট করে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি।
