‘ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১২:১০
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ও সংগ্রাম করতে হবে। হামলা ও মামলার ভয় না করে সাহসী পদক্ষেপ নিতে হবে।
 
গত বৃহস্পতিবার বিকেল ৩টায় শিবপুর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। নরসিংদীর শিবপুর উপজেলা মিলনায়তনে হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকন।
 
তিনি বলেন, এই শিবপুর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আন্দোলন শুরু করতে সকল নেতাকর্মীকে আহ্বান করা হলো।
 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হারিস রিকাবদার। 
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ, শহর বিএনপির সভাপতি, এ কে এম গোলাম কবির কামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি কবির আহাম্মেদ, জেলা কৃষক দলের সেক্রেটারী শাহজাহান মল্লিক, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা, উম্মে সালমা মায়া, সভানেত্রী জেলা মহিলাদল, উপজেলার যুগ্ন আহবায়ক আবু সালেহ্ রিকাবদার, নঈম উদ্দিন ভূঞা, যুগ্ন আহবায়ক, মাকসুদুর রহমান খান, যুগ্ন আহবায়ক, ভিপি তোফাজ্জল হোসেন, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শাহাদত হোসেন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, সাধারন সম্পাদক আপেল মাহমুদ সুমন, আলম মোল্লা সাবেক ছাত্রদল নেতা, মোহাম্মদ ইলিয়াছ হায়দার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের ও ইউনিয়নের নেতারা।