ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় লিবোর্ন শহরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
দুর্ঘটনায় ট্রাকের চালকও মারা গেছেন। অগ্নি নির্বাপককর্মীরা জানান, সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়।
জানা গেছে, সংঘর্ষে বাসটির ভেতরে আগুন ধরে যায়। নিহতদের বেশিরভাগ ছিল বাসের যাত্রী। বাসটিতে ৪৯জন যাত্রী ছিল। যারা অবসরভোগী ও শারীরিকভাবে অক্ষম। তাই বাসটির ভেতরে আগুন ধরে গেলে যাত্রীরা বাসের দরজা জানালা ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেনি।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ফ্রান্সের পুলিশ বলেছে, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
