প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলের অদূরে বৃহস্পতিবার রাতে প্রবল শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া। আবহাওয়াবিদরা এই হারিকেন ঝড়কে সর্বোচ্চ ‘ক্যাটাগরি ৫ মাত্রার’ বলে অভিহিত করেছেন। এটি মেক্সিকোর প্যাসিফিক উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া পূর্বাভাসকারী একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, মাঞ্জানিল্লো বন্দর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি ঘুরপাক খাচ্ছে। ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার (১৬০মাইল)।
মেক্সিকো কর্তৃপক্ষ অরক্ষিত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে।প্যাট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থাও জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবারই ঝড়টি আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে আবহওয়ার পূর্বাভাসে।
আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনে তাণ্ডব ঘটানো টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করছেন। ২০১৩ সালে ওই টাইফুনে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ মানুষ মারা গিয়েছিল।
আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনে তাণ্ডব ঘটানো টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করছেন। ২০১৩ সালে ওই টাইফুনে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ মানুষ মারা গিয়েছিল।
