যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনা ঘটেছে। এত একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ আগে গুলির এই ঘটনা ঘটে।
জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে গোলাগুলির ঘটনা ঘটে। ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ বিভাগ জানিয়েছে এ তথ্য জানায়।
গোলাগুলির এই ঘটনায় ছাত্ররা জড়িত কিনা এই ব্যাপারে পুলিশ কিছু বলেনি। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে কারাগারে নেয়া হয়েছে কিনা তা স্পষ্ট করে নি তারা।
