সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দমনে বিদ্রোহী দলগুলোর সঙ্গে বাশার আল-আসাদের সরকার কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, ‘ইসলামিক স্টেটের সাথে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সাথে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত সিরিয়া সরকার। আমরা এ বিষয়ে গভীরভাবে চিন্ত করছি—বিষয়টি বাস্তবায়নেরও চেষ্টা করছি।’
পুতিন জানান—প্রেসিডেন্ট আসাদের মস্কো সফরকালে এ ধরনের একটি যৌথ বাহিনীর বিষয়ে আলোচনা হয়। সিরিয়া এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতিও আহ্বান জানান পুতিন।
