‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন সরকারের অগ্নিপরীক্ষা’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৮:৪১
 
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে মানুষ সরকারের সব ‘অপকর্ম’ ভুলে যাবে।’
 
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এইচ এম এরশাদ এসব কথা বলেন। ‘উপজেলা দিবস’ উপলক্ষে জাপা ওই সমাবেশের আয়োজন করে।
 

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি সমর্থন জানিয়ে এরশাদ বলেন, ‘সরকার কেন স্থানীয় নির্বাচন দিচ্ছে তার উদ্দেশ্য তিনি জানেন না। গ্রামাঞ্চলে নির্বাচনে কারচুপি করা কঠিন হবে। তারপরও অনেক সন্দেহ আছে। ক্ষমতায় থাকলে দিনকে রাত করা যায়। নির্বাচন সুষ্ঠু হলে সরকার অগ্নিপরীক্ষায় পাশ করবে। আর সকাল নয়টার মধ্যে নির্বাচন শেষ হয়ে গেলে পরীক্ষায় ফেল করবে।’