জিনের বাদশাহসহ তিন প্রতারক কারাগারে

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৮:৫৬
ঝালকাঠির কলাপাড়া উপজেলায় কথিত জিনের বাদশাহসহ তিন প্রতারককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের জিনের বাদশা পরিচয়ধারী মো. আবু মুসা (১৮) একই গ্রামের তার সহযোগী মো. আল আমিন (১৮) ও মোটরসাইকেল চালক মো. ইউনুছ হাওলাদার (২৫)।
 
শুক্রবার উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মাসুমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে।
 
এর আগে শুক্রবার আড়াইটায় পুলিশ উপজেলার বিল ছোনাউটা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।