৮৮তম অস্কারের সঞ্চালক ক্রিস রক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ২১:২৩
সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৮৮ তম আসরের উপস্থাপকের নাম নিশ্চিত করা হয়েছে। এবারের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন অভিনেতা ক্রিস রক।
 
 
গত বুধবারে এই ঘোষণা দেওয়া হয়েছে। নেইল প্যাট্রিকের সঞ্চালনায় সর্বশেষ অস্কার অনুষ্ঠান ছয় বছরের মধ্যে সর্বনিম্ন টিভি রেটিং পেয়েছিল। অস্কারের আকর্ষণটা আবারো ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ক্রিস রককে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫০ বছর বয়সী এই অভিনেতা এর আগে ২০০৫ সালের অস্কার আসরের সঞ্চালক ছিলেন। আবারো এই সুযোগ পেয়ে আনন্দিত রক বলেন, আবারো অস্কার অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আবারো ফিরতে পেরে দারুণ লাগছে।   ৮৮তম অস্কার অনুষ্ঠানটি হলিউডের ডলবি থিয়েটারে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। দ্য হিন্দু