নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৪২

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১১:২৮
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দু’টি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর বিবিসি’র। 
 
ইয়োলা শহরের চালু হওয়া নতুন মসজিদে একটি বোমা হামলা চালানো হলে সেখানে ২৭ জনের মৃত্যু হয়। এর আগে রাজধানী মাইদুগুরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। এই বোমা হামলায় কারা রয়েছে তা জানা যায় নি। তবে অঞ্চলটিতে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে থাকে।
 
শুক্রবার ফজরের নামাজের জন্য মানুষরা মসজিদে আসার পর প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে।
 
ইয়োলা শহরের জিমেতা এলাকায় নতুন একটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের লক্ষ করে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়।