স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা পরিকল্পিত। এই হামলার ভিডিও ফুটেজ আছে। দোষী ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করা হবে এই ফুটেজ দেখে।
আজ শনিবার বোমা বিস্ফোরণের এলাকা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল। তার পরও রাতে মিছিল বের করা হয়। কীভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দ্রুত জড়িতদের খুঁজে বের করা হবে।
