এই সহিংসতা গ্রহণযোগ্য নয়: রবার্ট গিবসন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৪:৫০
রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় বোমা হামলার মতো সহিংস ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। 
 
তিনি তার টুইটারে লিখেছেন, আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় এই হামলা করা হলো, এই ঘটনায় আমি আতঙ্কিত। এ ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
 
শুক্রবার দিবাগত রাতে পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।