চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ২১:০১
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রধান রেলগেটের অদূরে রেললাইন সংলগ্ন শান্তির মেহগিনি বাগান থেকে ২৭ বছর বয়সী অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
 
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটায় পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ওই নারীর গায়ের রং শ্যামলা। তার পরনে লাল রংয়ের সালোয়ার-কামিজ ছিল। পোশাকের উপরে বোরকা ছিল। লাশ উদ্ধার করে পুলিশ জেলা সদর থানায় নিয়ে গেছে।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।