সরকার নাগরিক জীবনের নিরাপত্তা দিতে পারছে না: এরশাদ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ০২:৪০

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে বলেন, “মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার বারবার ব্যর্থ। তিনি বলেন, এ ঘটনা সরকারের ব্যর্থতার আরেকটি উদাহরণ। এই বোমা হামলার ঘটনা আবারও প্রমাণ করেছে সরকার নাগরিক জীবনের নিরাপত্তা দিতে পারছে না। পারবে না।”

এরশাদ বলেন, “আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করি। দেশে ইতিপূর্বে কখনও শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটেনি।”
শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শিয়াদের সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।
 
ওই হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এরশাদ।