'বিএনপি-জামায়াতের মদদপুষ্ট গোষ্ঠী এ হামলা করেছে'

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৯:৪৬


পুরান ঢাকার হোসাইনী দালান শিয়া সম্প্রদায়ের উপরে বোমা হামলাকে ধর্মান্ধ গোষ্ঠীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তানের মতো অস্থিতিশীল করার জন্যই বিএনপি-জামাতের মদদপুষ্ট ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐ হামলার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ এ কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, খালেদা জিয়া এখন বিদেশের মাটিতে বসে দেশে মাটিতে বিদেশি হত্যার ষড়যন্ত্র করছেন। দেশে যাতে বিদেশি বিনিয়োগ না আসে, রফতানি যাতে বন্ধ হয়ে যায়, সর্বোপরি দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে বিদেশের কাছে তুলে ধরার জন্যই বিএনপি নেত্রীর পরিচালনায় এ হত্যাকাণ্ড হচ্ছে।