দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় চলে আসা উত্তর কোরিয়াের নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, শনিবার কোরিয়ার স্থানীয় সময় ৩টা ৩০মিনিটে (জিএমটি ০৬টা ৩০মিনিট) উত্তর কোরিয়ার একটি টহল ওকা সমুদ্রসীমা অতিক্রম করলে সেটি লক্ষ্য করে ৫টি গুলি ছোড়া হয়। ইয়েলো সি-র সমুদ্রসীমা নিয়ে উত্তর কোরিয়া আপত্তি জানিয়ে আসছে এবং এর আগেও তারা সেই সীমা অতিক্রম করেছে। গত বছরের অক্টোবরেও ২ দেশের জাহাজ ইয়নপিয়ং দ্বীপের কাছে গুলি বিনিময় করেছিল। এমন এক সময়ে ঘটনাটি ঘটলো যখন দুই দেশ ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর একটি পুনর্মিলন আয়োজন করছে। গত ৫ বছরের মধ্যে এধরণের দ্বিতীয় পুনর্মিলন এটি। বিবিসি।
