পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদীতে ২৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। শনিবার সকালে ছাইকোলা ঘেঁষা ওই নদীতে স্থানীয় মৎস্যজীবী রুবেল হোসেনের বেড় জালে বাঘাইরটি ধরা পড়ে।