নতুন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৯:০৪
 
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে শফিউল আলমকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এই দায়িত্ব পেলেন তিনি।
 
আগের মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞাকে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে ওয়াশিংটনে পাঠানোর আদেশ জারি করার পর নতুন মন্ত্রিপরিষদ সচিবের নাম ঘোষণা করল সরকার।
 
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে কাজ করবেন মোশাররাফ হোসেন ভূইঞা।