বাংলাদেশ সেনাবহিনীর ২৫ পদাতিক ডিভিশনের নারী সেনা সদস্যরা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের স্কোফিল্ড সেনাঘাঁটি পরিদর্শন করেছেন। গেল ২২ অক্টোবর সেনাঘাঁটিটি পরিদর্শনে যান বাংলাদেশের নারী সেনারা। ২৫ পদাতিক ডিভিশন (25th Infantry Division) ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
IMG0 IMG1
এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ২৫ পদাতিক ডিভিশনের ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারী সেনা কর্মকর্তাদের সক্ষমতা পাশাপাশি অর্জনের দিকগুলো দেখানোই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
IMG2 IMG3
