সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন জনগণ চাইলে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে প্রস্তুত আছেন। একজন রাশিয়ান এমনির বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে এই কথা।
গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার প্রধান আন্তর্জাতিক মিত্র রাশিয়া। রাশিয়ান এমপি আলেক্সান্দার ইউশচেঙ্কো সম্প্রতি রাশিয়ার প্রতিনিধি দলের সদস্য হিসেবে সিরিয়ার রাজধানী দামেস্কে আসাদের প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ায় রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম থেকে রাশিয়ান প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকের কথা নিশ্চিত করেছে। ইন্টারফ্যাক্স ইউশচেঙ্কোকে উদ্ধৃত করে বলে, আসাদ বলেছেন, সিরিয়ার মানুষ যদি মনে করে যে প্রেসিডেন্ট নির্বাচন প্রয়োজন তাহলে তিনি সেটার বিরোধিতা করবেন না। রাশিয়ান প্রতিনিধি দলের আরেক সদস্য দিমিত্রি সাবলিন আরেক রাশিয়াস সংবাদ সংস্থা তাসকে বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের সাফল্য প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। দ্য হিন্দু।
