শিশুকে চড় মারার অপরাধে মা গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ০৩:৪৫

যুক্তরাজ্যে চার বছরের মেয়েকে চড় মারার অপরাধে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে ‘সোশ্যাল কেয়ার’ এ পাঠানো হয়েছে।সংবাদ বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে ডারবি বাস স্টেশনে ৩৫ বছরের ওই মাকে দেখা যায় তিনি তার মেয়েকে চড় মারছেন। তখনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর তাকে সতর্কও করে দেয় পুলিশ।