‘আসন্ন পৌরসভা-ইউনিয়ন নির্বাচনে যাবে এলডিপি’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৩:৫৬
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো জোটগতভাবে করা সম্ভব নয়। আমাদের পার্টি আগামী দিনে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
 
সোমবার এলডিপির নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী পর্বে দলের চেয়ারম্যান এই কথা বললেন। 
 
এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি।  
 
সরকার দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়ার পর এই প্রথম ২০ দলীয় জোটের কোনো শরিক সম্মতি দিল।
 
এদিকে এর আগে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনকে বিএনপি ‘নতুন ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে।