ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানকালে সরাইল-নাসিরনগন-লাখাই আঞ্চলিক সড়কের কুট্টাপাড়া ব্রিজের কাছ থেকে রাহিম উদ্দিন (২৫), আমিনুল ইসলাম সেন্টু (২৮) ও ফিরোজ পাঠান (২৮) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
