আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৬:২৪
 
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এতে ভারত ও পাকিস্তানের বড় একটি অংশ কেঁপে উঠেছে।
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা ৯ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর উত্পত্তিস্থল ছিল আফগানিস্থানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১২ কিলোমিটার গভীরে।
 
তাত্ক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।