এবার নতুন কাহিনী যোগ হচ্ছে 'বাস্তবের' বাজরাঙ্গি ভাইজান খ্যাত গীতা নামের ভারতীয় নারীর ক্ষেত্রে। ভারতে যে পরিবারের সদস্য হিসেবে তাকে উপস্থাপন করা হচ্ছিল, সেই পরিবার গীতার নয়!
বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ভারতের দিল্লিতে বসবাসরত পরিবারটির ছবি দেখে নিজের পরিবার বলেছিল গীতা। কিন্তু বর্তমানে পরিবারটিকে নিজের বলে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে সে। এই অবস্থায় ভারত সরকারের পক্ষ থেকে ডিএনও টেস্ট করা হবে বলে জানানো হয়।
