আফগানিস্তান, পাকিস্তানে ভূমিকম্প : নিহত ২৩৩

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ০৮:৩০
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে উৎপত্তি হওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি পাকিস্তান ও আফগানিস্তানের বেশি ক্ষতি করেছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। টাইমস অব ইন্ডিয়ার সংবাদ অনুযায়ী আফগানিস্তানে কমপক্ষে ৩৩ জন নিহত এবং আহত শতাধিক। পাকিস্তানের ডন পত্রিকা ও বিবিসির সংবাদ অনুযায়ী সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ এ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভূমিকম্পের প্রভাব ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। তবে সেখান থেকে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর মেলেনি।

 
IMG0
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা ৯ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর উত্পত্তিস্থল ছিল আফগানিস্থানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১২ কিলোমিটার গভীরে।
 
IMG1
বিবিসি প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের তাখার প্রদেশে মেয়েদের একটি স্কুলে ১২ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে ২৫ শিক্ষার্থী। দেশটির পূর্বাঞ্চলের জালালাবাদে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানায়। বিবিসি।