আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প কমপক্ষে ৪০ জন পাকিস্তানি এবং ২০ জন আফগান নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে। এছাড়াও এই ভূমিকম্পের প্রভাবছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর মেলেনি।
IMG0
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা ৯ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর উত্পত্তিস্থল ছিল আফগানিস্থানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১২ কিলোমিটার গভীরে।
IMG1
বিবিসি প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের তাখার প্রদেশে মেয়েদের একটি স্কুলে ১২ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে ২৫ শিক্ষার্থী। দেশটির পূর্বাঞ্চলের জালালাবাদে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানায়। বিবিসি।
