টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন ইসির আইনজীবী ব্যারিস্টার মো. ইয়াসিন খান। আজ মঙ্গলবার চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ২১ অক্টোবর হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দেয়। একইসঙ্গে তার মনোনয়নপত্র বাতিল করে ইসির নেয়া সিদ্ধান্ত স্থগিত করে দেয় আদালত। হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ইসি। ইতোমধ্যে এই উপ-নির্বাচনে চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চলছে নির্বাচনী প্রচারণা।
