‘স্থানীয় নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন নয়’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ১৭:২৬
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে নতুন কোনো দলের নিবন্ধনের সুযোগ নেই।
 
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভা অধ্যাদেশ অনুমোদন করেছে। অবশ্য এ সংক্রান্ত কোনো আদেশ এখনো জারি করা হয়নি।
 
বৈঠক শেষে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ স্থানীয় নির্বাচনের তফসিল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আইনের জন্য অপেক্ষা করছি। সময় কম পাওয়া যাবে। এ জন্য দ্রুত কাজ করতে হবে। আমরা সে মোতাবেক বিধি সংশোধনের কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করছি।’
 

দলীয় প্রতীকে নির্বাচন প্রসঙ্গে কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, ‘আগেও দলীয় সমর্থনে নির্বাচন হতো। তখন প্রতীক থাকতো নির্দলীয়। এবার দলীয়ভাবে প্রতীক দিয়ে এটাকে আনুষ্ঠানিক করা হচ্ছে।’