বড় ভাই আসল নয়, পেছনে রাজনীতিবিদ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ০০:৪৩
 
দুই বিদেশি হত্যাকাণ্ডের পেছনে রাজনীতিবিদরা রয়েছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ইতালির নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ডে শুধু বড় ভাই আসল নয়, তার পেছনে যারা রয়েছেন, তারা রাজনীতিবিদ।’
 
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। তাভেল্লা হত্যা কাণ্ডে চারজনকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, পলাতক এক ‘বড় ভাই’য়ের নির্দেশে গ্রেফতার তিনজন এই হত্যাকাণ্ড ঘটায়। এর উদ্দেশ্য ছিল বিদেশি কাউকে হত্যা করে সরকারকে বেকায়দায় ফেলা।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য প্রমাণে রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা (খুনের সঙ্গে) পাওয়া গেছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছেন। তথ্য প্রমাণ বিচার-বিশ্লেষণ করে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।’
 

সন্দেহভাজন কয়েকজন ইতোমধ্যে দেশ ছেড়েছেন স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।