বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দশটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। আজ বুধবার থেকে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে।
বিএনপি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পুরো কার্যালয় সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আপাতত ১০টি ক্যামেরা লাগানো হচ্ছে। এর মধ্যে তৃতীয় তলায় দফতরের কর্মকর্তাদের কক্ষে একটি, দফতর অফিস কক্ষে একটি, কনফারেন্স রুমে ২টি, সিঁড়িতে একটি, মূল কার্যালয়ের সামনে ২টি ক্যামেরা লাগানো হচ্ছে। এ ছাড়া দ্বিতীয় তলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিস কক্ষের সামনে একটি, নিচতলায় একটি ও মূল গেটের সামনে একটি সিসি ক্যামেরা লাগানো হবে।
উল্লেখ্য, এই কার্যালয়ে ঢুকে দলের দুই নেতাকে মারধরের পর সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়।
