মুদ্রাপাচার মামলায় খন্দকার মোশাররফের বিচার শুরু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৫:১৬
 
মুদ্রাপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমানের আদালতে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
 
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
 
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত আট লাখ চার হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি মদ্রায় যার পরিমাণ নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।
 
২০১৪ সালের ১৪ অগাস্ট মামলার অভিযোগপত্র দেয় দুদক।