পাকিস্তান সুপার লীগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
পিএসএল-এর গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান নাজাম শেঠী বলেছেন, সাঙ্গাকারা একজন বিশ্বমানের ক্রীড়াবিদ এবং তাকে পেয়ে আমরা দারুন উচ্ছ্বসিত। পিএসএল এ তার অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করবে। তার কারনেণ খেলোয়াড়দের নিলামও বেশ জমে উঠবে।
আগামী বছরের ৪-২৪ ফেব্রুয়ারি দুবাই ও শারজাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা ছাড়াও পাকিস্তানের জাতীয় ও ঘরোয়া লীগের খেলোয়াড়রা অংশ নিবেন।-বাসস।
