স্বাস্থ্য মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি গত নির্বাচন না করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এ জন্য দেশের মাটিতে স্থান না পেয়ে খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। মামলা-মোকাদ্দমায় পড়ে তাদের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এ সবকিছুর জন্য খালেদা জিয়াই দায়ী।
মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়াকে সাথে নিয়ে লন্ডনে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারাই নিরাপরাধ বিদেশী বন্ধুদের হত্যা করে দেশকে বহিঃবিশ্বে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে। তাদের এই চক্রান্ত দেশের জনগন কখনো মেনে নেবেনা। দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ন জাতি। আবার চাল রফতানি করে ইতিহাস সৃষ্টি করেছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ঘাটতি নিরোসনসহ সামগ্রিক ভাবে দেশ যখন পৃথিবীর বুবে মাথা উঁচু করে দাড়াচ্ছে তখন জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি চোড়া গুপ্তা সন্ত্রাসী কাজ পরিচালনা করছে। তাদের প্রতি অপকর্মের রহস্য বের হয়ে আসছে। তাই ষড়যন্ত্রের বিদ্বেষী পথ পরিহার করে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেবার আহবান জানিয়েছেন তিনি।
তিনি বুধবার দুপুরে সিরাজগঞ্জের নদী ভাঙ্গনে বিপর্যস্ত চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুনঃ নির্মানকৃত ভবন উদ্ধোধন শেষে খাসকাউলিয়া সিদ্দিকিয়া আীরয়া মাদ্রাসা মাঠে থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
এ সময় চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লার সভাপতিত্বে স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, যুবলীগের কামরুল হায়দার মুন্না, মোল্লা বাবুল আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্ধোধন করেন। এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জে সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায়, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, শাহজাদপুর সার্কেলের এএসপি আবুল হাসনাতসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
