তেলেগু ছবিতে অভিষেক হচ্ছে সালমানের!

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৬:৪২
 
সালমান খান বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অনেক আগেই। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা রাম চরণের সঙ্গে এই ছবিতে কাজ করবেন সালমান।
 
সূত্রের খবর অনুযায়ী, খুব শিগগিরই তেলুগু অ্যাকশন ছবিতে নবাগত হিসাবে পা রাখবেন ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতা। ইতোমধ্যেই বলিউড ছবিতে অভিষেক হয়েছে তেলুগু তারকা রামচরণের। ‘জাঞ্জির’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন রামচরণ।
 
রামচরণ এবং সালমান একে অপরের অত্যন্ত ভাল বন্ধু। সালমানের বোনের বিয়েতে অতিথিও ছিলেন রাম। এবার  তার সঙ্গেই জুটি বেঁধে তেলেগু ছবি করার কথা সালমান। খবর: ওয়ান ইন্ডিয়া।