কোপা দেল রের শুরুতেই হোঁচট খেয়েছে মেসি, নেইমার ও সুয়ারেসবিহীন বার্সোলোনা। মঙ্গলবার ভিয়ানোভেন্সের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু মিডফিল্ডার জেরার্দ গোলরক্ষককে কাটিয়েও তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।
৩১তম মিনিটে আরো একটি আরেকটি সুযোগ হাতছাড়া হয়। ডি বক্সের মধ্যে মার্ক বার্ত্রার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরলেও বল পান মুনির এল হাদ্দাদি। তার ফিরতি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
IMG0
৪৩তম মিনিটে ভিয়ানোভেন্সের ডিফেন্ডার মিগুয়েল ত্রিনিদাদের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বার্সেলোনার দখলে বল থাকলেও তেমন গতি দেখা যায়নি।
৬৭তম মিনিটে আরো একটি সুযোগ হারায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে পাস পেয়ে বাম দিক থেকে ডি বক্সে ঢুকে পড়েন সান্দ্রো। গোল করার মতো পজিশনেও থাকলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিটে পর আবারো গোল করতে ব্যর্থ হয় অতিথিরা।
ম্যাচের শেষ ভাগে গোলের জন্য মরিয়া হয়েং উঠলেও ভিয়ানোভেন্সের রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না লুইস এনরিকের দল।
৮৭তম মিনিটে দারুণ একটি আক্রমণ করে বার্সেলোনা। সেটা কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেয় স্বাগতিকরা। পরে কর্নার কিকে দুর্দান্ত হেড করেন বার্ত্রা। এবার বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক। লাফিয়ে উঠে কোনোমতে ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র-তে।
