চট্টগ্রামে ট্রাক-নছিমন সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৩:৫৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী একটি  ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৫০) এবং ইসমাইল হোসেন (৪৫)।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই নছিমনের যাত্রী ছিলেন।

সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে।