পৃথিবী প্রদক্ষিণ করবে ইন্টারনেট বেলুন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৩:২২
 
মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বেলুন উেক্ষপন করবে গুগল, এই বেলুন পৃথিবীকে প্রদক্ষিণ করবে। চলার পথে যেসব স্থানের ওপর দিয়ে যাবে সেখানে মানুষকে সুপারস্পিডের ইন্টারনেট সেবা দেবে। এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট লুন’।
 
গুগল বিশ্বাস করছে, তারা আগামী বছর পুরোদমে এই প্রকল্প চালু করতে পারবে। এতে স্ট্যাস্টোস্ফিয়ারে একটি বৃত্তাকার পথে পৃথিবীর ওপর দিয়ে ঘুরবে। এই পথের নিচে যে লাখ লাখ মানুষ থাকবে তাদেরকে অব্যাহতধারায় ডাটা সরবরাহ করে যাবে প্রজেক্ট লুনের বেলুন।
 
IMG0
 
ইন্দোনেশিয়ার মোবাইল নেটওয়ার্কগুলো এরই মধ্যে ঘোষণা করেছে যে, আগামী বছরে তারা প্রজেক্ট লুনের থেকে ট্রান্সমিশন পরীক্ষামূলকভাবে শুরু করবে। বলা হয়েছে, ঐ বেলুনটি থাকবে হিলিয়াম গ্যাসভর্তি। গুগল ২০১৩ সালের জুনে প্রথম ঘোষণা করে যে তারা সুপার প্রেসারে রাখা এই বেলুন প্রকল্পটি শুরু করতে যাচ্ছে। ঐ সময়ে স্ফীত প্লাস্টিকের প্রায় ৩০টি এনভেলপ উেক্ষপণ করে নিউজিল্যান্ড। খবর: বিবিসি।