মাহমুদুর রহমানের বিচার শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৬:৩৭
 
বাসে অগ্নিসংযোগের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।
 
মামলার অন্য আসামিরা হলেন- আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুত্​ফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু ও জাহাঙ্গীর খাঁ।
 

আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার ফার্ম​ভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় ৬ নম্বর বাসের চালক বাদী হয়ে মামলা করেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল আদালতে এই নয় আসামির বিরু​দ্ধে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা-পুলিশ।