বিয়ে করলেন তিন্নি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৮:৫৬

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। পারিবারিক ভাবেই তারা বিয়েটা সম্পন্ন করেছেন। পাত্রের নাম আদনান হুদা সাদ।


বিয়ে বিষয়ে তিন্নির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়েটা গত বছরই করেছি। পারিবারিক ভাবেই হয়েছে। তবে এখনও সবাইকে জানাইনি। তারপরও খবর হয়ে গেল। খুব তাড়াতাড়ি আয়োজন করে অনুষ্ঠান করা হবে। সবাই দোয়া করবেন।' প্রিয়.কম।