সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বৃহসপতিবারও নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার মুলতবি হওয়া দুজনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল বৃহস্পতিবার। আগামী ৪ ও ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ ৫ জন হাজির ছিলেন আদালতে। পর্যাপ্ত আসামি আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
এর আগে বুধবার পর্যাপ্ত আসামি আদালতে হাজির না হওয়ায় আবদুর রউফ ও এরফান আলী নামে দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ মুলতবি করে বৃহসপতিবার নতুন তারিখ ধার্য করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।
