যুক্তরাষ্ট্রে বিমানে অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১২:৪২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরের রানওয়েতে ডায়নামিক ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
 
বৃহস্পতিবার ফোর্ট লডারডেল বিমানবন্দরে ভেনিজুয়েলাগামী বোয়িংয়ের ৭৬৭ একটি বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে ১০১ জন যাত্রী ও ক্রু ছিলেন।
 
অগ্নিকাণ্ডের পর স্থানীয় সময় দুপুর পৌনে একটার দিকে স্লাইড দিয়ে যাত্রীদের বের করে আনা হয়।
 
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডের আগে বিমানটি থেকে ছিদ্র হয়ে জ্বালানি বের হয়ে আসছিল।
 
- রয়টার্স, টেলিগ্রাফ