বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে সিলেট গেছেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। তারা সেখানে জুমার নামাজ আদায় করার কথা রয়েছে।
বিকালেই তাদের ঢাকা ফিরবে বলে জানান শায়রুল কবির খান।
