জীবননগরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৫:৫২

চুয়াডাঙ্গার জীবননগরে স্থানীয় যুবলীগ নেতা ও মাছ ব্যবসায়ী আসাদুজ্জামানকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সেলিম (৩৪), শরিফুল (৪০), ইলিয়াস হোসেন (৩৩) ও ফরিদুল (৪২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে আসাদুজ্জামান গোপালনগর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী গোপালনগর গ্রামের হালিমসহ ১০-১২ জন তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল হালিমের বাবা সোলেমানকে মাছের খামারের নৈশ প্রহরী থেকে বাদ দেয়া ঘটনাকে কেন্দ্র করে হালিমসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে।