সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে রকেট হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনায় আরো শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
ভিয়েনায় সিরিয়া সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে বিশ্বশক্তিগুলোর আলোচনা চলাকালেই এ হামলার ঘটনাটি ঘটলো। মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীই এ রকেট হামলা চালিয়েছে। সিরিয়ার রাজধানী শহরের উত্তর পূর্বের দোমা অঞ্চলের একটি বাজারে ১২ টি মিসাইল দিয়ে আক্রমণ করেন। এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। সিরীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দ্য গার্ডিয়ান।
