কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৮:০৭
 
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

খবর বাসসের।