চীনে ভবন ধসে নিহত ১৭

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ০৮:৩২
চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন। শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ভবনটি ধসে পড়ে।
 
দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যম জানায়, ১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটি শুক্রবার বিকালের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন। 
 
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।