দল না সামলালে মূল্য দেবে ভারত: মোদীকে মুডি’স

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ০৯:৩৭

আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা মুডি’স অ্যানালাটিকস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, দলকে সামলান, রাশ টানুন দলের বিতর্কিত মন্তব্যে। না হলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়বে পুরো দেশের বিশ্বাসযোগ্যতা। মুডি’স অ্যানালিটিকসের রিপোর্টে ভারতের গরুর মাংস বিতর্ক এবং বিজেপি নেতা-এমপিদের নানা প্ররোচনামূলক মন্তব্যের কথা উঠে এসেছে।

এদিকে শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী বলেছেন, ভারতের সমাজে অসহিষ্ণুতা বাড়ায় সরকারের উচিত জনগনের সঙ্গে আলোচনায় বসা।

তিনি বলেন, কেবল অসহিষ্ণুতাই বাড়েনি, মানুষের মধ্যে ভীতিও বেড়েছে, যা আমাদের বিভক্ত করছে। গতকাল দেশটিতে গরুর মাংসের উপকারিতা নিয়ে একটি সংবাদ প্রকাশ করায় হরিয়ানার সরকারি সাময়িকীর এক সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে একটি তথ্যচিত্রে গরুর মাংসের প্রসঙ্গ থাকায় সেটি প্রদর্শন করতে রাজি হয়নি সরকার।

—আনন্দবাজার পত্রিকা, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া