ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৫

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১২:০৪
ফিলিপাইনের এক বাজারে অগ্নিকাণ্ডে ১৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৩ জন। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণে মিনদানাও দ্বীপের জামবোয়াংগা শহর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই ওই বাজারের ব্যবসায়ী ছিলেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
ফিলিপাইন পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আঞ্জেলিতো কাসিমিরো জানিয়েছেন, বাজারের পাশের একটি বৈদ্যুতিক পোস্টে প্রথমে আগুন ধরে যায়। পাশে রাখা কাপড়ের স্তুপে স্ফূলিঙ্গ গিয়ে পড়লে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।