ক্রোমের জন্য মাইক্রোসফটের এক্সটেনশন

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১২:৩১
 
গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে নতুন অফিস ফাইল তৈরি কিংবা অন্যান্য অফিস ফাইল ওপেন করা যাবে।
 
উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি এই এক্সটেনশনটি ইতোমধ্যেই গুগল ক্রোম স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
 
মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজারে কোন এক্সটেনশন ব্যবহারের সুবিধা নেই। আগামী বছরের আগেও তেমন কোন ফিচার পাওয়ার সম্ভাবনাও নেই। সূত্র: বিজনেস ইনসাইডার।